শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে সহশিক্ষা-ক্রমিক কার্যাবলীর অংশ হিসেবে নিবরাস মাদরাসার ১ম পর্বের "বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৬" গত ১৪ জানুয়ারি বুধবার আফতাবনগর খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন বাড্ডা থানার মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো. আব্দুল হাকিম ও নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল জনাব শাহ মুহাম্মদ ওয়ালী উল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিবরাস মাদ্রাসার অধ্যক্ষ জনাব মুহাম্মদ মু‘তাছিম বিল্লাহ মাক্কী, উপাধ্যক্ষ জনাব হোসাইন মো. ইলিয়াস, জনাব জিয়াউর রহমান, জনাব আশরাফুল আলম, জনাব মীর মাহবুব হাসান, জনাব উবাইদুল্লাহ শামীমসহ সম্মানিত শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ।
১ম দিবসের অনুষ্ঠানমালায় শিক্ষার্থী,
শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চকলেট দৌড়, মার্বেল দৌড়, আলু কুড়ানো, বেলুন রক্ষা, ভিতর-বাহির, গুপ্তধন উদ্ধার, দড়ি লাফ, সুই-সূতা দৌড়, পাখি উড়া, স্মৃতি পরীক্ষা, অংক দৌড়, চেয়ার সিটিং, পিলো পাসিং, যেমন খুশি তেমন সাজোসহ আকর্ষণীয় প্রতিযোগিতার আয়োজন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।